Web Analytics

বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের বার্তা দিয়ে শেষ হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজন হয়। ১১ দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধি এতে অংশ নেন। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে পণ্য ও সক্ষমতা প্রদর্শন করে।

সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, টেকসই অগ্রগতির জন্য পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক প্রয়োজন। তিনি আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

তিন দিনের আয়োজনে চারটি বিশেষ সেমিনার, বি২বি বৈঠক, কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি ও নতুন ব্যবসায়িক যোগাযোগের সুযোগ বেড়েছে। বাণিজ্য সচিব আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজনের তারিখ ঘোষণা করেন।

18 Nov 26 1NOJOR.COM

১১ দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের সংযোগ গড়ল সোর্সিং এক্সপো

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।