Web Analytics

নরসিংদীর আলোকবালিতে নবগঠিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য ও হত্যা মামলার আসামিদের পদ দেওয়ার অভিযোগে প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে আলোকবালি আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা এই সভার আয়োজন করেন।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নজুরল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, হযরত আলী, সজল মিয়াসহ পদবঞ্চিত নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্টদের নতুন আহ্বায়ক কমিটিতে পদ দেওয়া হয়েছে।

তাদের ভাষ্য, বিএনপির জন্য হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের কমিটিতে বঞ্চিত করা হয়েছে। এ কমিটি দল পরিচালনা করলে ত্যাগী নেতাকর্মীরা আবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাদের দাবি, অভিযুক্ত আওয়ামী লীগ সদস্য ও হত্যা মামলার আসামিদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের নিয়ে দ্রুত আলোকবালি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে হবে। দাবি না মানলে তারা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

06 Aug 26 1NOJOR.COM

আলোকবালিতে নতুন বিএনপি কমিটিতে আওয়ামী লীগ সদস্য অন্তর্ভুক্তির অভিযোগে প্রতিবাদ সভা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।