Web Analytics

মেহেদী হাসান মিরাজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে। শুক্রবার ব্রিজটাউনে প্রথম কোয়ালিফায়ারে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের কাছে তারা বড় ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে গায়ানা ৭৬ রানে অলআউট হয়, পরে অ্যান্টিগা মাত্র ৫.২ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে।

ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে গায়ানা মাত্র ১৫ ওভার টিকতে পারে। দলের হয়ে গ্লেন ফিলিপস ও শাই হোপ সর্বোচ্চ ১৬ রান করে করেন। মিরাজ গোল্ডেন ডাকে আউট হন। অ্যান্টিগার দুই পাকিস্তানি বোলার শাদাব খান ও সুফিয়ান মুকিম চারটি করে উইকেট নেন।

জবাবে অ্যান্টিগার ওপেনাররা গায়ানাকে ম্যাচে ফেরার সুযোগ দেননি। রাহকিম কর্নওয়াল ১৬ বলে ৪৯ রান করেন এবং এভিন লুইস ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। প্রথম কোয়ালিফায়ারে হারলেও গায়ানার ফাইনালে ওঠার সুযোগ আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরজয়ী জ্যামাইকা কিংসম্যানকে হারাতে হবে তাদের; ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হবে।

18 Sep 26 1NOJOR.COM

অ্যান্টিগার কাছে হেরেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠতে পারে গায়ানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।