Web Analytics

‘হিন্দ রজব ফাউন্ডেশন’ নামের একটি অলাভজনক সংস্থা ইসরাইলের অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং গণহত্যায় উসকানির অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রসিকিউশনের আবেদন জমা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জুলাই মাসের শুরুতে বেন গভিরের নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে এবং তার আগেই মার্কিন বিচার বিভাগে এই অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে।

সংস্থার মতে, বেন গভিরের কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। গত বছর অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানির অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তিনি নিয়মিতভাবে ওই অঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী হামলা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর বেন গভির বলেছিলেন, “পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত।” হিন্দ রজব ফাউন্ডেশনের মার্কিন প্রতিনিধি জেক রোম তাকে “আমাদের সময়ের অন্যতম শীর্ষ অপরাধী” বলে উল্লেখ করে ওয়াশিংটনের কাছে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

28 Jun 26 1NOJOR.COM

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। ফাইল ছবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।