Web Analytics

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা থেকে ১,২৩৪ বোতল ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। জব্দকৃত মদ ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, তাওয়াকুচা এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা উপস্থিত হলে তারা কাভার্ড ভ্যান ও মদ ফেলে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম বায়েজিদ জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।

26 May 26 1NOJOR.COM

শেরপুর সীমান্তে কাভার্ড ভ্যানসহ ১,২৩৪ বোতল ভারতীয় মদ জব্দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।