চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ বাজারে কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়দের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ১ জুন আসরের নামাজের সময় পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে হাসাদাহ বাজারে এমপি আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে এমপির শ্যালক ও সাংবাদিক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের নাম উল্লেখ করা হয়।
জামায়াত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।
এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।