প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফ করেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের কথা উল্লেখ করেন। মানবসৃষ্ট কারণে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে উল্লেখ করে তিনি আশা করেন, কপ সম্মেলনের আলোচনায় তা মোকাবিলায় কার্যকর সমাধান পাওয়া যাবে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, ১০ থেকে ১২ নভেম্বর ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় সম্মেলন হবে এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা তাঁর। তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, যুক্তরাজ্য ও ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তুরস্কে গেলেন তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।