Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে মেয়াদ শেষ হওয়ার পরও ধোঁয়াশা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঠিকাদাররা নিম্নমানের ও অসম্পূর্ণ কাজ করেও বিল উত্তোলন করেছেন। এতে প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরে সাঘাটার বিভিন্ন ইউনিয়নে ২ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার টাকার ১৭টি প্রকল্পের চুক্তি ও কার্যাদেশ দেওয়া হয়। মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, ভরতখালী ইউনিয়নের উল্যা জামে মসজিদ সংলগ্ন প্যালাসাইডিং কাজ এখনো শুরু হয়নি এবং বিভিন্ন স্থানে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়েছে। ৫৩ লাখ টাকার পাবলিক লাইব্রেরি প্রকল্পটিও অসম্পূর্ণ রয়েছে। ২০২৫ সালের ৪ জুন চুক্তি ও ৫ জুন কাজ শুরুর তারিখ নির্ধারণ করা হলেও ৩০ জুনের মধ্যে কাজ শেষ হয়নি।

সাঘাটা এলজিইডি প্রকৌশলী নয়ন রায় জানান, বেশিরভাগ প্রকল্প শেষ হয়েছে এবং আংশিক বা সম্পূর্ণ বিল প্রদান করা হয়েছে। তিনি বলেন, ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে জামানত ফেরত দেওয়া হবে না। ইউএনও মো. আশরাফুল কবীর জানান, বিষয়টি তদন্ত করা হবে।

20 Jan 26 1NOJOR.COM

গাইবান্ধার সাঘাটায় এলজিইডি প্রকল্পে নিম্নমানের কাজ ও বিল উত্তোলনের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।