Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সব অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে কর্মসূচিটির আয়োজন করা হয়।

মানববন্ধনে শিশু ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন দাবিসংবলিত প্লাকার্ড বহন করেন এবং বিচারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

03 Aug 26 1NOJOR.COM

শ্রীমঙ্গলে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।