Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সংসদে বলেছেন, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ শনাক্ত ও বাতিলের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালের প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, মন্ত্রণালয় বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অমুক্তিযোদ্ধা-সংক্রান্ত কোনো অভিযোগ এলে জামুকার উপ-কমিটির মাধ্যমে তা তদন্ত ও শুনানি করা হয়। যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হলে তাঁর গেজেট বাতিলের সুপারিশ করা হয়।

আহমেদ আযম খান বলেন, অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই, তদন্ত ও শুনানি পরিচালনা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নিয়মিত এবং চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর পর্বে রফিকুল ইসলাম হেলালী প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ এবং ভুয়া সনদ শনাক্ত ও বাতিলে সরকারের বর্তমান পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিলেন।

31 Aug 26 1NOJOR.COM

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তদন্ত ও বাতিলের চলমান প্রক্রিয়া জানালেন মন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।