স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের ইতিহাস কখনও বাংলাদেশের অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। শুক্রবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা কারও বিজয় বা ভূমিকা কেড়ে নিতে চাই না, তবে সবাই মিলে একাত্তরকে আগে সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছে, কিন্তু রাষ্ট্র নতুনভাবে গঠিত হয়নি; লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
সালাহউদ্দিন আহমদ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদে আলোচনার মাধ্যমে ও সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে যাতে কোনো স্বৈরাচার পুনরায় প্রতিষ্ঠিত না হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তর অনন্য এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।