Web Analytics

ভোলার দৌলতখানে অবৈধ জ্বালানি তেল মজুতের সাতটি গোডাউনে ভয়াবহ আগুন লেগে সেগুলো পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা তীরসংলগ্ন দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি বসতঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তেলের ড্রাম বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের এক কর্মীসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে অবৈধ জ্বালানি তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও কালো ধোঁয়ার মধ্যে স্থানীয় লোকজন এবং দূরদূরান্ত থেকে আসা মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

দৌলতখান ফায়ার সার্ভিস ইউনিটের মোখলেসুর রহমান জানান, তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাতটি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

21 Aug 26 1NOJOR.COM

দৌলতখানে সাতটি অবৈধ তেল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসকর্মীসহ আহত পাঁচজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।