বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ২৫ জুলাই এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিট্টু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আম আদমি পার্টি শাসিত সীমান্তবর্তী পাঞ্জাবে বিজেপির রাজনৈতিক পরিসর তৈরি এবং শক্ত অবস্থান গড়ে তোলার কাজ তিনি নিবিড়ভাবে পরিচালনা করছিলেন।
এক্সে দেওয়া পোস্টে বিট্টু প্রতিমন্ত্রী হিসেবে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি ভারত ও বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করাকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন এবং নতুন উদ্যমে জনসেবার যাত্রা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ২০২৪ সালে বিজেপিতে যোগ দেওয়া বিট্টু লোকসভা নির্বাচনে হেরেছিলেন; পরে রাজস্থানের একটি রাজ্যসভা আসনের অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত হন।
রাভনীত সিং বিট্টু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন; পাঞ্জাব নির্বাচনে লড়ার জল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।