অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব সংস্কার কার্যক্রমের লক্ষ্য দেশীয় মূলধন সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা।
অর্থমন্ত্রী স্বীকার করেন, বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে এবং বাজারের বিকাশে সহায়ক কিছু আর্থিক পণ্য এখনো পুরোপুরি বিকশিত হয়নি। তিনি জানান, বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে এবং এতে অভিজ্ঞ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ও চলমান সংস্কার কার্যক্রমের ফলে পুঁজিবাজারে নতুন গতি আসবে এবং জনগণের সঞ্চয় উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী পুঁজিবাজার শক্তিশালী ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সংস্কারের ঘোষণা দেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।