রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে দেশটির সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করা হবে এবং এর মধ্যে ‘নিউক্লিয়ার ট্রায়াড’ উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ২৩ ফেব্রুয়ারি ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। বক্তব্যে তিনি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন।
পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে রুশ সেনা ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। বিজ্ঞান ও উচ্চপ্রযুক্তি খাতের সহায়তায় সশস্ত্র বাহিনীর সব শাখার যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও কৌশলগত বোমারু বিমান নিয়ে গঠিত নিউক্লিয়ার ট্রায়াড রাশিয়ার নিরাপত্তা ও বৈশ্বিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এই মন্তব্য আসে। মস্কো জানিয়েছে, তারা উত্তেজনা বাড়াতে প্রথম পদক্ষেপ নেবে না এবং ওয়ারহেড সংখ্যা বাড়াবে না, যদি যুক্তরাষ্ট্রও একই অবস্থান বজায় রাখে।
চুক্তির মেয়াদ শেষের প্রাক্কালে সামরিক শক্তি ও পারমাণবিক ত্রিমাত্রিক উন্নয়নে জোর দিচ্ছেন পুতিন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।