Web Analytics

শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঢাকার আমিনবাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন। কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরিদর্শনকালে কাঁচা চামড়ার ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতি, মূল্য, সংরক্ষণ ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, চামড়ার অপচয়, সিন্ডিকেট বা অব্যবস্থাপনা রোধে সরকার সতর্ক রয়েছে এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

28 May 26 1NOJOR.COM

আমিনবাজারে কোরবানির চামড়া ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।