Web Analytics

মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখের অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ২৪(৪১) অনুযায়ী অর্থদণ্ড দেন। বিএসটিআই সূত্র জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে লেখা ওজন নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী যাচাই করা হয়। যাচাইয়ে পণ্যের প্রকৃত ওজন ঘোষিত ওজনের তুলনায় কম পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাতের নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেয় এবং বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্থাটি বলেছে, ভোক্তা অধিকার, সঠিক ওজন ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে।

03 Aug 26 1NOJOR.COM

কম ওজন ও বিভ্রান্তিকর মোড়কের তথ্যের অভিযোগে নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।