সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
নিয়োগপ্রত্যাশীরা ভাইভা সম্পন্ন করা ৩৯ হাজার প্রার্থীর মধ্য থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে চূড়ান্ত ফল প্রকাশের দাবি করেন। তাদের ভাষ্য অনুযায়ী, তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। আইনি জটিলতার কারণে কয়েক মাস পর ফল প্রকাশ করা হয়েছিল।
প্রার্থীদের দাবি, প্রথম ফলাফলে মেঘনা ও সুরমা সেটের প্রার্থীদের বাদ দিয়ে পদ্মা ও যমুনা সেটের ২৩ হাজার প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। অভিযোগ জানানোর পর সফটওয়্যারজনিত কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয় এবং পরে মেঘনা ও সুরমা সেটের আরও ২৩ হাজার ১৯৯ জনকে উত্তীর্ণ করা হয়। এতে মোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী ভাইভায় অংশ নেন। তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান।
৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।