স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সরকার যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের বিপক্ষে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর সীমান্তে বাংলাদেশিদের আটক ও পুশইনের আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে সরকার অবগত এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করে থাকেন, তবে তাদের পরিচয় যাচাই করে ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে তালিকা পাঠালে আইনানুগভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমানে এ ধরনের কোনো বিষয় মন্ত্রণালয়ে মুলতবি নেই। জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি জানান, সরকারি খাস জমিতে বসবাসরতদের উচ্ছেদ করা হবে না, তবে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করা হবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে আদালতকে সহযোগিতা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সীমান্তে বিজিবি সতর্ক, অবৈধ পুশইনের বিপক্ষে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।