Web Analytics

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ তারিখে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পর উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে তিনটি ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, এক্সন মোবিল কাজাখস্তান ইনক (ইএমকেআই) থেকে ১ লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানের ডিজেল এবং ইন্দোনেশিয়ার পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (০.৫ শতাংশ সালফার ডিজেল)।

এই ক্রয় কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

01 Apr 26 1NOJOR.COM

দেশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ২ লাখ ৬০ হাজার টন তেল কিনবে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।