Web Analytics

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সকালে শ্রমিকেরা হেমায়েতপুর-কেরাণীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় অবরোধের চেষ্টা করেন। আশুলিয়ার খেজুরবাগান এলাকায়ও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জামগড়া, বেরন, জিরাবো, কাঠগড়া ও বাইপাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। এর আগে রাজফুলবাড়িয়ায় ‘ডেলিকেট’ নামের একটি গার্মেন্টসে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়।

শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ায় প্রায় অর্ধশত কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩টি পোশাক কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি বন্ধ করা হয় এবং ১৫টিতে সাধারণ ছুটি দেওয়া হয়। শিল্প পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিসংখ্যান অনুযায়ী অর্ধশতাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

17 Nov 26 1NOJOR.COM

৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।