চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি ফিরবে। শনিবার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, অপরিকল্পিত খাল ভরাট ও প্রাকৃতিক জলাধার দখলের কারণে সীতাকুণ্ডে জলাবদ্ধতা, কৃষি উৎপাদনে ক্ষতি এবং পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করছে।
তিনি বলেন, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলের পয় নিষ্কাশন সংকট এখন জাতীয় পর্যায়ের একটি বড় চ্যালেঞ্জ। পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সীতাকুণ্ড জলাবদ্ধতামুক্ত হয়ে দেশের একটি মডেল এলাকায় পরিণত হতে পারে। দ্রুত খাল পুনঃখনন না হলে কৃষি ও শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আসলাম চৌধুরী আরও বলেন, কোল্ড স্টোরেজ স্থাপন, স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু করা গেলে কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। তিনি ‘কৃষিকার্ড’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি বাস্তবায়িত হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে।
সীতাকুণ্ডে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও অর্থনৈতিক গতি ফেরানোর প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।