Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যাংকিং আপডেট প্রতিবেদনে দেখা গেছে, দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণে খেলাপির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। গত বছরের জুন শেষে ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪৮ দশমিক ২০ শতাংশ খেলাপি হিসেবে শ্রেণিকৃত হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ হার ছিল ১৭ দশমিক ১০ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩–২৪ থেকে ২০২৪–২৫ অর্থবছরের মধ্যে বিভিন্ন ঋণসীমায় শ্রেণিকরণ অনুপাত উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যাংক খাতের ঋণ পোর্টফোলিওতে বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষণে দেখা যায়, এক কোটি টাকা পর্যন্ত ঋণে খেলাপির হার ১৬ শতাংশ, এক কোটি এক থেকে ১০ কোটি টাকায় ২৬ দশমিক ১০ শতাংশ এবং ১০ থেকে ২০ কোটি টাকায় ৪৫ দশমিক ৭০ শতাংশ। খাতভিত্তিকভাবে ব্যবসা-বাণিজ্যে খেলাপির হার ৪৪ দশমিক ৭০ শতাংশ, শিল্প ঋণে ৩৫ দশমিক ৯০ শতাংশ এবং নির্মাণ খাতে ২৭ শতাংশ। গত বছরের জুন শেষে সার্বিক খেলাপি ঋণের হার ছিল ৩৪ দশমিক ৬০ শতাংশ, যা সেপ্টেম্বরে বেড়ে ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।

ব্যাংকাররা জানান, আগের সরকারের সময় খেলাপি ঋণ কম দেখানোর প্রবণতা বন্ধ হওয়ায় এখন প্রকৃত চিত্র প্রকাশ পাচ্ছে এবং আগামীতে এ হার আরও বাড়তে পারে।

18 Feb 26 1NOJOR.COM

৫০ কোটির বেশি ঋণে খেলাপির হার ৪৮ শতাংশে পৌঁছেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।