প্রথম আলো অফিস ভাঙচুরের মামলায় কারাবন্দি মাওলানা আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তি দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান। তিনি বলেন, বিনা বিচারে একশ দিন ধরে কাসেমী কারাগারে আছেন, যা মানবাধিকার লঙ্ঘন। বিবৃতিতে বর্তমান বিএনপি সরকারের প্রতি আহ্বান জানানো হয়, মামলায় নিরপরাধদের মুক্তি দিয়ে রাষ্ট্রের দায় মোচন করতে।
আজিজুল হক ইসলামাবাদী দাবি করেন, মাওলানা কাসেমীর ভাঙচুরের ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, একজন নিরীহ আলেমকে এতদিন বিনা বিচারে আটক রাখা অমানবিক। বিবৃতিতে দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও ইসলামী দলগুলোকে কাসেমীসহ অন্যান্য আলেমদের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রথম আলো ও ডেইলি স্টার ইসলামোফোবিক নীতি অনুসরণ করে এবং অতীতে রাজনৈতিক নেতাদের মানহানি করেছে। তিনি পত্রিকা দুটির সম্পাদকের বিচারের দাবি জানান।
প্রথম আলো অফিস ভাঙচুর মামলায় মাওলানা কাসেমীর মুক্তি দাবি হেফাজতে ইসলামের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।