প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে ১০ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান।
প্রতিমন্ত্রী জানান, একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে এ কর্মসূচি উদ্বোধন করবেন। চার বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের জলসম্পদ ব্যবস্থাপনা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় হবে বলে উল্লেখ করা হয়েছে।
১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বছর মেয়াদি জাতীয় খাল খনন কর্মসূচি উদ্বোধন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।