Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন এবং সরকারের চলমান কর্মকাণ্ড-সংশ্লিষ্ট বিষয়ে সংস্থাটির আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। স্বপন সরকারের চলমান উদ্যোগগুলোর সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে জাতিসংঘকে আরও কাছ থেকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে বৃহত্তর পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, তা গুরুত্ব পায়। জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

24 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশের উন্নয়ন ও সরকারি কর্মকাণ্ডে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা চান স্বপন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।