Web Analytics

সিআইএর সাবেক পরিচালক ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সালের শুরুর দিক থেকেই ইরানে হামলার জন্য লবিং করছিলেন। সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। গেটস স্মৃতিচারণ করে বলেন, ২০০৯ সালের জুলাই মাসে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন যে ইরানের শাসনব্যবস্থা খুবই নাজুক এবং প্রথম আঘাতেই তা ভেঙে পড়বে।

গেটস নেতানিয়াহুর এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেন এবং বলেন, নেতানিয়াহু ইরানিদের সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে খাটো করে দেখছেন। তিনি নেতানিয়াহুর এই দৃষ্টিভঙ্গিকে ইসরাইলের পূর্ববর্তী হামলার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেন, যেমন ১৯৮১ সালে ইরাকের ওসিয়াক পারমাণবিক চুল্লি ও ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় হামলা।

গেটসের মতে, এসব ঘটনার অভিজ্ঞতা ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইসরাইলের মধ্যে একটি অবাস্তব ধারণা তৈরি করেছিল।

18 May 26 1NOJOR.COM

রবার্ট গেটসের দাবি, ২০০৯ সাল থেকেই ইরানে হামলার পক্ষে ছিলেন নেতানিয়াহু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।