Web Analytics

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ইসরাইলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে ১০টি সামরিক কার্গো বিমান পাঠিয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, বিমানগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। একই সময়ে জর্ডান, সৌদি আরব ও কাতারের সামরিক ঘাঁটিতেও যুক্তরাষ্ট্র কয়েকটি বিমান পাঠিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কার্গো বিমানগুলোতে কী ধরনের সামরিক সরঞ্জাম ছিল, তা এখনো জানা যায়নি এবং যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি। ইসরাইলের এক কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব ঘনিষ্ঠ সমন্বয় করছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সেন্টকম প্রধান জেনারেল ব্র্যাড কুপার ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন।

কানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য স্বল্পমেয়াদি ও সীমিত হামলার বিষয়ে উপসাগরীয় দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা জোরদার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো এবং অস্ত্রের মজুত বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি পরিকল্পনাকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে ভয়াবহ সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন।

31 Oct 26 1NOJOR.COM

ইরান নিয়ে উদ্বেগের মধ্যে ইসরাইলের ঘাঁটিতে ১০ মার্কিন কার্গো বিমান পাঠানো হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।