Web Analytics

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে সিটি রুটে চলাচলকারী লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়। পরে ইউনিট দুটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে লাল-সাদা রঙের বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুন থেকে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

09 Nov 26 1NOJOR.COM

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।