Web Analytics

রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। জামায়াত এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক নিরাপত্তাহীনতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে। দলটি নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তার রূহের মাগফিরাত কামনা করে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থতা সমাজে অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

26 Feb 26 1NOJOR.COM

ঢাকায় স্কুলছাত্রী হত্যার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের আহ্বান জামায়াতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।