যুক্তরাজ্য তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ বিষয়ে সতর্কতা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি এই সতর্কতা প্রকাশ করে। নোটিশে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে। তাই ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা সাবধানে করার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এফসিডিও জানিয়েছে, পরামর্শ অমান্য করে বাংলাদেশে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণবিমা বাতিল হতে পারে। নোটিশে দেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্যান্য ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপের খবর নিয়মিত পাওয়া যায় এবং নির্বাচনের সময় রাজনৈতিক সমাবেশ বা ভোটকেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।