Web Analytics

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গভীর উদ্বেগ জানিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, সরকার দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। তিনি উল্লেখ করেন, গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করলেও মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ের ঘাটতি বারবার দেখা যাচ্ছে।

শফিকুল আলম জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের আহত হন। পরে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘গুলিবিদ্ধ’ হওয়ার দাবি করা একটি পোস্ট ভাইরাল হয়, যা উত্তেজনা বাড়ায়। বড় বড় গণমাধ্যম ওই পোস্টকে সত্য ধরে সংবাদ প্রচার করে। তবে ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিশ্চিত করে যে কোনো গুলি ছোড়া হয়নি এবং কেউ গুলিবিদ্ধ হননি।

তিনি সতর্ক করেন, ভুল সংবাদ সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আগের একটি ঘটনায় অতিরঞ্জিত সংবাদ পরিস্থিতি জটিল করেছিল বলেও তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের নিজেদের দায়িত্ববোধ নিয়েও আত্মসমালোচনার আহ্বান জানান তিনি।

07 Feb 26 1NOJOR.COM

ঢাকায় সংঘর্ষে ভুয়া সংবাদে সরকারের সতর্কবার্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।