Web Analytics

শনিবার লিবিয়া উপকূলে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন বলে ইতালীয় কোস্টগার্ডের প্রাথমিক তথ্যে জানা গেছে। ৩২ জনকে জীবিত এবং দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নৌকাটিতে ১০০–১২০ জন আরোহী ছিলেন এবং এটি শুক্রবার গভীর রাতে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে রওনা দিয়েছিল।

জীবিতরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে নৌকায় পানি ঢুকে পড়ে এবং লিবিয়ার জলসীমায় নৌকাটি উল্টে যায়। সি-ওয়াচ জানিয়েছে, তাদের পর্যবেক্ষণকারী বিমান উল্টানো নৌকার ওপর অন্তত ১৫ জনকে আটকে থাকতে দেখেছে। লিবিয়ার তত্ত্বাবধানে একটি ইতালীয় মালবাহী জাহাজ ও একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ উদ্ধারকাজে অংশ নেয় এবং জীবিতদের ল্যাম্পেদুসায় নেওয়া হয়।

মানবাধিকার সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস এই ঘটনাকে ইউরোপীয় নীতির ফল বলে সমালোচনা করেছে। আইওএমের তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৩,৪৫০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন এবং চলতি বছরই অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।

06 Apr 26 1NOJOR.COM

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৭০ জন, বাংলাদেশিসহ দুই লাশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।