Web Analytics

শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থনে গঠিত এই সংগঠনটি প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করবে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গঠনে প্রতিবন্ধী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। ইফতেখার মাহমুদ আহ্বায়ক ও মো. সাইফুল হক যুগ্ম আহ্বায়ক হিসেবে ঘোষিত কমিটির নেতৃত্বে সংগঠনটি রাজনৈতিক ক্ষমতায়ন, নীতিনির্ধারণে প্রতিনিধিত্ব, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণে কাজ করবে।

সভায় আগামী জাতীয় বাজেটের জন্য ১১ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে ভাতা বৃদ্ধি, সহজ শর্তে ঋণ, কর ছাড়, কর্মসংস্থান কোটা এবং সংসদে আসন সংরক্ষণ। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকারভিত্তিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

03 May 26 1NOJOR.COM

এনসিপির সমর্থনে ঢাকায় ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।