Web Analytics

যুদ্ধের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের দুটি প্রধান বিমানবন্দর—ইমাম খোমেনি ও মেহরাবাদ—পুনরায় চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইরান তার আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করেছিল। ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে।

তেহরানের পাশাপাশি শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি পেয়েছে। যুদ্ধের কারণে ব্যাহত বিমান চলাচল পুনরুদ্ধারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু হয়েছে বলে তিনি মনে করবেন। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

21 Apr 26 1NOJOR.COM

যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যে তেহরানের বিমানবন্দর পুনরায় চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।