যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিস একটি টাকো বেল রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। সম্ভাব্য বন্দুক হামলার পরিকল্পনা নিয়ে এক ব্যক্তির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীদের ধারণা, তিনি ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপোরাকিসের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শসংবলিত একটি নথি পাওয়া গেছে। ওই নথিতে ভারতীয় বংশোদ্ভূতদেরসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে সহিংসতার উল্লেখ ছিল বলে জানানো হয়েছে। তদন্তকারীরা আরও দাবি করেছেন, অভিযুক্তের সহকর্মীদের কাছেও পরিকল্পিত হামার বিষয়ে তথ্য ছিল।
পাপোরাকিসের বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলি, বডি আর্মার এবং কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। তার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে। হিন্দুদের নবরাত্রি উৎসব শুরুর সময় ঘটনাটি সামনে আসে; এর দুই সপ্তাহ আগে ওহাইওতে একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
অরোরার হিন্দু মন্দিরে পরিকল্পিত হামলার অভিযোগে ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।