স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ঘোষণা করেছেন যে, ইরানে হামলার জন্য স্পেন তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার নিন্দা জানিয়ে তিনি এই অবস্থান জানান। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হামলা শুরু হওয়ার পর দক্ষিণ স্পেনের রোটা ও মোরন ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে। ফ্লাইটরাডার২৪ দেখিয়েছে, অন্তত সাতটি বিমান জার্মানির রামস্টাইন ঘাঁটিতে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর অবস্থান ভিন্নতর হচ্ছে।
ব্রিটেন প্রথমে তার ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানালেও, পরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষা’র যুক্তি দেখিয়ে অনুমোদন দেন।
ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।