Web Analytics

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইনের বিস্ফোরণে আরও একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে এবং সেটি সাগরে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, সোমবার সকালে জাহাজটি একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশের পর মাইনে আঘাতপ্রাপ্ত হয়।

ইরানের নৌবাহিনী বলেছে, জাহাজের অবস্থান শনাক্তকরণ বা ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। এর আগে মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাহারায় প্রণালির দক্ষিণ দিকের নৌপথে চলার সময় সাগরে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

16 Nov 26 1NOJOR.COM

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন, সাগরে অচল বলে ইরানের নৌবাহিনীর দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।