Web Analytics

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তাঁর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশিত হতে যাচ্ছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। এতে দেশের আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পী আইয়ুব বাচ্চুর গান নতুনভাবে পরিবেশন করেছেন।

অ্যালবামে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’ এবং শুভযাত্রা ‘চলো বদলে যাই’। ক্যালিপসো পরিবেশন করেছে ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’।

একক ও যৌথ পরিবেশনায় রয়েছে ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘মেয়ে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘আপন কেহ নাই’ ও ‘বাংলাদেশ’সহ অন্যান্য গান। অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। প্রকল্প সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার উদ্যোগে আলোচনা শেষে ২০টি গান নিয়ে অ্যালবামটির কাজ চূড়ান্ত হয়।

16 Aug 26 1NOJOR.COM

আইয়ুব বাচ্চুর ২০ গান নিয়ে নতুন আয়োজনের অ্যালবাম ‘উত্তরাধিকার’

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।