Web Analytics

প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে দেশের সাত কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘স্পেকট্রাম ফর এ কানেক্টেড বাংলাদেশ: এনাবলিং ইন্টারনেট ফর অল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রায় ১৪ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৫০ শতাংশ এখনো টু-জি বা বাটন ফোন ব্যবহার করেন। এই প্রায় সাত কোটি ব্যবহারকারীকে রাতারাতি স্মার্টফোনে নেওয়া সম্ভব নয়, তবে সম্মিলিত প্রচেষ্টায় ধাপে ধাপে পরিবর্তন আনা সম্ভব। বাজেটের দুই সপ্তাহ আগে এ সমস্যা নিয়ে কাজ শুরু হয় বলে জানান তিনি। নির্মাতারা সাত দিনের মধ্যে বিল অব ম্যাটেরিয়াল তৈরি করে জানান, তিন হাজার টাকায় ফোন তৈরি সম্ভব নয়, তবে পাঁচ থেকে ছয় হাজার টাকায় সম্ভব।

ভারতের রিলায়েন্সের প্রায় ৩৯ ডলারের অ্যান্ড্রয়েড ফোনের নকশা পর্যালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, টাচস্ক্রিন ও কিপ্যাড মিলিয়ে তৈরি ওই মডেলে প্রায় ছয় ডলার খরচ কমানো হয়েছে। বাংলাদেশের নির্মাতারাও অনুরূপ কমদামের স্মার্টফোন তৈরির উদ্যোগ নিয়েছেন। তিনি অপারেটরদের কো-ব্র্যান্ডিং এবং ভয়েস ও ডাটা প্যাকেজসহ ফোন বান্ডেল করার আহ্বান জানান।

16 Aug 26 1NOJOR.COM

৬ থেকে ১২ মাসে ৭ কোটি মানুষকে মোবাইল ইন্টারনেটে আনার উদ্যোগের কথা জানালেন উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।