ইসরাইল যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উন্নত ও জনমত প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ব্যাপক প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হয়েছে এবং ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে লাখ লাখ এআই-নির্ভর বার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এসব বার্তা ‘ফ্রেন্ডস ফর পিস’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে দাবি করা হলেও, এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রচারণার নেতৃত্বে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। এআই বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার পেয়েছে। পারস্কেলের দল ইসরাইলপন্থী ওয়েবসাইট ও অনলাইন কনটেন্টও তৈরি করেছে, যাতে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই প্ল্যাটফর্মে ইসরাইল সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, অন্তত ছয়টি প্রতিষ্ঠান এই কার্যক্রমে যুক্ত এবং প্রায় তিন ডজন ব্যক্তি ইসরাইলের পক্ষে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধিত হয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রে জনমত প্রভাবিত করতে এআই-নির্ভর ৪৫ মিলিয়ন ডলারের প্রচারণা চালিয়েছে ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।