Web Analytics

ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলকারী বালিবাহী নৌযানের ওপর নৌপরিবহন অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করেছে। শনিবার পরিচালিত এই অভিযানে অনিয়মের দায়ে ৯টি নৌযানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১১টি নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রের সঙ্গে মিলছে না। এছাড়া বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পাওয়া যায়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। মহাপরিচালক জানান, নিবন্ধনবিহীন ও অননুমোদিত পরিবর্তনকৃত নৌযানের বিরুদ্ধে তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং নৌযান মালিকদের বিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

21 Jun 26 1NOJOR.COM

ঢাকা-নারায়ণগঞ্জ নৌপথে অনিয়মে ৯ নৌযানকে জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।