Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। শাপলা কলি প্রতীকের প্রার্থী মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪৬৮০ ভোট, তানভীর উদ্দিন রাজিব ৩৭১৪ ভোটসহ আরও কয়েকজন প্রার্থী অল্পসংখ্যক ভোট পান। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন, মোট ভোট পড়ে ১ লাখ ৬৬ হাজার ৩৫১। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সামান্য কিছু ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

২৬ হাজার ৭৪৬ ভোটের ব্যবধানে মাসউদের এই জয় ১১ দলীয় জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

13 Feb 26 1NOJOR.COM

নোয়াখালী-৬ আসনে ২৬,৭৪৬ ভোটে বিজয়ী আবদুল হান্নান মাসউদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।