ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার অ্যান্ড্রিয়াস কুবিলিয়াস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহে হিমশিম খাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরানকেন্দ্রিক সাম্প্রতিক সংকট ইউরোপের জন্য বিমান প্রতিরক্ষা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর জরুরি প্রয়োজন তৈরি করেছে।
কুবিলিয়াস জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের নিজস্ব সেনাবাহিনী, উপসাগরীয় মিত্র এবং ইউক্রেনের চাহিদা একসঙ্গে মেটাতে পারছে না, যা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ। ইউক্রেন যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে এবং উপসাগরীয় দেশগুলো ইরানি হামলার আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে, তখনই এই সতর্কবার্তা এসেছে।
বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, টমাহক ও এসএম-থ্রি ইন্টারসেপ্টরসহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রে কমে গেছে। পেন্টাগন সূত্র জানায়, ইউক্রেন যুদ্ধে গত চার বছরে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার এই ঘাটতি আরও বাড়িয়েছে। ইইউ কমিশনার ইউরোপকে দ্রুত প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাটতি, ইউরোপকে উৎপাদন বাড়াতে বলল ইইউ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।