Web Analytics

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজার এলাকায় কলমদরিয়া নদীর ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ ব্রিজে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই চলছে ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহন। উপজেলা প্রশাসন সম্প্রতি ব্রিজটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সব ধরনের ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দেয় এবং দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড ও লোহার ব্যারিকেড স্থাপন করে। কিন্তু এসব ব্যবস্থা উপেক্ষা করে অবাধে চলছে ইট, বালি, কাঠ ও অন্যান্য মালামালবোঝাই যান।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ লড়ি ও ট্রাক্টরের মাধ্যমে ভারী মালামাল পরিবহনের কারণে মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি আরও ঝুঁকির মুখে পড়েছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তাকী তাজওয়ার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যান চলাচলের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে ভারী যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

20 Apr 26 1NOJOR.COM

ফুলবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভারী যান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।