Web Analytics

সৌদি আরব হজ ও ওমরাহযাত্রীদের সহায়তায় ১১টি ভাষায় ২৪ ঘণ্টার হটলাইন সেবা চালু করেছে বলে গালফ নিউজ জানিয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে হাজিরা যেকোনো সময় তথ্য জানতে, সহায়তা চাইতে বা সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো হাজিদের দ্রুত ও নির্ভুল সহায়তা প্রদান নিশ্চিত করা।

মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষিত কর্মীরা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কল ও অভিযোগ পরিচালনা করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির সহায়তায় প্রশ্নের দ্রুত ও সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে। যোগ্য কর্মীরা নিয়মিতভাবে অনুসন্ধান ও অভিযোগ পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সমাধান করবেন।

এই ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর পরিচালিত হচ্ছে, যা কর্মদক্ষতা বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী কল বণ্টন এবং হাজিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

09 May 26 1NOJOR.COM

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১ ভাষায় ২৪ ঘণ্টার হটলাইন চালু সৌদি আরব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।