ভারত সীমান্তঘেঁষা দক্ষিণ ভুটানে রোববার এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করেছে ভুটান। ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী মধ্যরাতের পর শুরু হওয়া এই কাজে অংশ নেন। নতুন গেলে ফু মাইন্ডফুলনেস সিটির জন্য নির্ধারিত এলাকায় নদীর তীর ধরে ১২ কিলোমিটারজুড়ে ১৫ মিটার উঁচু প্যাগোডাগুলো স্থাপন করা হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে দুই লাখের বেশি মানুষ অংশ নেন, যা ভুটানের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। বৌদ্ধধর্মে ১০৮ সংখ্যাটি পবিত্র বলে বিবেচিত। রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বলেন, এক দিনে এই নির্মাণকাজ সফল হবে কি না তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, তবে কাজটি সফলভাবে শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ।
রাজার পরিকল্পনা ও ডেনমার্কের স্থপতিদের নকশায় গড়ে ওঠা শহরটির লক্ষ্য অর্থনীতি চাঙা করা এবং তরুণদের দেশে থাকতে উৎসাহ দেওয়া। টেকসই ব্যবসা, পরিবেশবান্ধব প্রযুক্তি, শিক্ষা, পর্যটন ও আর্থিক সেবায় বিনিয়োগ টানার পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকাকে ভারতের আসামের রেল নেটওয়ার্কে যুক্ত করা এবং ২০২৯ সালে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্যও নির্ধারিত হয়েছে।
নতুন গেলে ফু মাইন্ডফুলনেস সিটির এলাকায় এক দিনে ১০৮ প্যাগোডা নির্মাণ করল ভুটান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।