Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুতুলের বিরুদ্ধে তার মা শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলিলের বিধি সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত-শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল এবং সংশ্লিষ্টরা সূচনা ফাউন্ডেশনের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুতরাং ব্যাংক হিসাব অবরোধ করা জরুরি।

04 Mar 25 1NOJOR.COM

হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার, সূচনার ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।