Web Analytics

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে নৌ ও বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা ও জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

এই বৈঠকে জাতীয় নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

21 Feb 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান ও নৌবাহিনী প্রধানের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।