Web Analytics

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ এই জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দারও সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বরিশাল সদর থানার জিআরও হুমায়ুন কবিরও জেবুন্নেছা আফরোজসহ তিনজনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ জেবুন্নেছাকে গ্রেপ্তার করে এবং বরিশালের ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে একাধিকবার একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

19 Feb 26 1NOJOR.COM

বরিশালে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজসহ তিন আ.লীগ নেতার জামিন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।